ক্যানসার ঝুঁকি কমাবে `পং' স্মার্টফোন কেস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনের বিকিরণ ঠেকানোর উপযোগী স্মার্টফোন কেস তৈরি করেছে পং রিসার্চ নামের একটি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, `পং' নামের স্মার্টফোন কেস তৈরিতে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার নভোযান তৈরির উপাদান ব্যবহার করা হয়েছে যা মোবাইল ফোনের বিকিরণ ও ক্যানসারের ঝঁুকি ৯৫ শতাংশ কমিয়ে দিতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।মোবাইল ফোন ব্যবহারে ক্যানসারের ঝঁুকি বাড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অঙ্গসংগঠন আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থার (আইএআরসি) বিশেষজ্ঞরা এ সতর্কতার বিষয়টি উলে্লখ করেছেন। সংস্থাটির গবেষকরা জানিয়েছেন, `মোবাইল ফোন যে তড়িত্ চুম্বকীয় ক্ষেত্র সৃষ্টি করে তা থেকে মানুষ ক্যানসার আক্রান্ত হতে পারে।' এদিকে পং রিসার্চ কর্তৃপক্ষ দাবি করেছেন যে, মোবাইল ফোন ব্যবহার করে কথা বলার সময় যে তড়িত্ চুম্বকীয় ক্ষেত্র সৃষ্টি হয় তা মানুষের মাথা ও শরীর শোষণ করে নেয়। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোনের জন্য তৈরি `পং' কেস এই তড়িত্ চুম্বকীয় ক্ষেত্র মানুষের শরীর ও মাথায় প্রভাব ফেলতে বাধা সৃষ্টি করে।এ প্রসঙ্গে পং রিসার্চের প্রধান কারিগরি কর্মকর্তা রায়ান ম্যাকাগে জানিয়েছেন, তঁাদের উদ্ভাবিত স্মার্টফোন কেসগুলো সম্পর্কে বলা ক্যানসারের ঝঁুকি কমানোর কথাটি কেবল ফঁাকা বুলি নয়, এগুলো পরীক্ষা করে ইতিবাচক ফলাফলও পাওয়া গেছে।রায়ান আরও জানিয়েছেন, অবশ্য মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে যে ক্যানসারের ঝঁুকির কথা বলা হচ্ছে তা সমাধানে পংয়ের স্মার্টফোন কেসই সম্পূর্ণ সমাধান নয়। কারণ, স্মার্টফোন থেকে নির্গত বিকিরণের মাত্রা কত হলে ক্যানসারের ঝঁুকি থাকবে না সে বিষয়টি এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।